ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

দুই ভাইয়ের স্ত্রী এক নারী, ঐতিহ্য রক্ষায় গর্বিত তারা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় দুই ভাই—প্রদীপ নেগি ও কপিল নেগি—সম্প্রতি একই নারী, সুনীতা চৌহানকে বিয়ে করে আলোচনায় এসেছেন। স্থানীয়ভাবে “জোড়িদার প্রথা” নামে পরিচিত এই রীতি মূলত ভ্রাতৃ-পলিয়ান্ড্রির আঞ্চলিক সংস্করণ, যেখানে এক নারীকে একাধিক ভাই বিয়ে করে।

প্রদীপ নেগি জানান, তাদের এলাকায় এ প্রথা প্রাচীনকাল থেকে চালু আছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। সমালোচনা নিয়ে তিনি মাথা ঘামান না, বরং মনে করেন এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। একই মত প্রকাশ করেছেন কপিল নেগিও। তিনি বলেন, এ বিয়ে সম্পূর্ণ স্বেচ্ছায় হয়েছে এবং দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল।

তাদের দাবি, তারা নিম্ন আয়ের পরিবার থেকে এসেছেন এবং খ্যাতি অর্জনের জন্য নয়, বরং একসঙ্গে থাকার ইচ্ছা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপের ভাষায়, “আমাদের জীবন আমাদের, আমরা এতে খুশি—তাই সমালোচনা না করে আমাদের মতো থাকতে দিন।”

গত ১২ জুলাই সিরমৌরের শিল্লাই এলাকায় তিন দিন ধরে নাচ, লোকগান ও উৎসবের মধ্য দিয়ে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। পাহাড়ি কৃষি সম্প্রদায়ের মধ্যে জমি ভাগ হয়ে যাওয়া ঠেকাতে এ ধরনের বিয়ের প্রচলন রয়েছে। এ রীতিতে সাধারণত বড় ভাইকে সন্তানের আইনগত পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ভাইয়ের স্ত্রী এক নারী, ঐতিহ্য রক্ষায় গর্বিত তারা

আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫