ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি ক্ষমতায়িত নারীশক্তি, পরিবারের মুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকির আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, চিলাহাটি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রওশন জামিল পাভেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান রাজিব, আব্দুল হালিম, ছাত্রদল নেতা বেলাল হোসেন, মুসা আলী, আরশাদ মাহমুদ রায়িদসহ আরও অনেক নেতৃবৃন্দ ও স্থানীয় নারী নেত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন,
“নারীরা সচেতন ও দক্ষ হলে একটি পরিবার যেমন এগিয়ে যায়, তেমনি এগিয়ে যায় একটি সমাজ ও দেশ। নারীদের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। বিএনপি সবসময় নারীশক্তির উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি এবং সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মা-বোনের এই আলাপ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলনমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫