সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী ব্যক্তি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তি আটক হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগপন্থী ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
এর আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাটিতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠেছে।
















