ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার চিন্তা করছে পরিবার

পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ: ক্ষোভে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা গ্রামে একটি সড়ক নির্মাণকাজ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। অভিযোগ, সড়কটির কার্পেটিং কাজ চলছে ধুলাবালি ও কাদার ওপর, যার ফলে পিচের স্তর সহজেই উঠে যাচ্ছে। এ অনিয়মের প্রতিবাদ জানাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর এক কর্মচারী।

শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাস্তার কাজ পরিদর্শনে গেলে এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলামকে ঘিরে ধরেন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তাকে মারধর করা হয়। পরে তিনি পাশের একটি ধানক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেন।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, সড়কটির কাজ দীর্ঘদিন ঝুলে ছিল। সম্প্রতি আবার কাজ শুরু হলে অনিয়মের অভিযোগ ওঠে এবং তিনি নিজেও কাজ বন্ধে সহযোগিতা করেন।

এক বাসিন্দা ইউসুফ আলী বলেন, “রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি সামান্য চাপেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ। মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে সেটি চাপিয়ে রাখার চেষ্টা করছে।”

অন্য এক বাসিন্দা মাসুদ রানা বলেন, “কার্পেটিং শুরু হলে আমরা দেখতে যাই। দেখি কাদা ও ধুলার ওপরেই পিচ ঢালা হচ্ছে। প্রশ্ন করতেই আমাকে হুমকি দেওয়া হয়।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের এক মিস্ত্রি আবুল কালাম স্বীকার করেন, “বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমে গিয়েছিল। পরিষ্কার না করেই কাজ শুরু হয়, এজন্য সমস্যা হয়েছে।”

এলজিইডির কর্মচারী জাহিদুল ইসলাম বলেন, “আমি দায়িত্ব অনুযায়ী কাজ দেখতে যাই। কিন্তু স্থানীয়দের রাগের মুখে পড়ি। কাজ ভালো হচ্ছে বলতেই তারা উত্তেজিত হয়ে মারধর করে। কোনোভাবে পালিয়ে বেঁচেছি।”

তিনি আরও জানান, দশদিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। পরে বৃষ্টিতে কিছু জায়গায় মাটি ও বালু জমে গেলে তা না সরিয়েই কার্পেটিং কাজ শুরু হওয়ায় এই অবস্থা তৈরি হয়।

এ বিষয়ে সাব-ঠিকাদার মিজানুর ইসলাম বলেন, “এটি ২০২০-২১ অর্থবছরের প্রকল্প। আমি কিছুদিন কাজ করেছি, তবে এখন সব কিছু মনে নেই।”

জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ হামলার শিকার হয়েছেন, এমন তথ্য এখনও আমাদের কাছে পৌঁছায়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ: ক্ষোভে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

আপডেট সময় : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫