ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

বাইকের চাকার কাদা গায়ে লাগাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা করে দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের চাকার কাদা ছিটে এক যুবকের গায়ে লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম নামের এক যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মাসুদ মিয়ার বাইকের চাকা থেকে কাদা ছিটকে তাজুলের গায়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রথমে তর্ক, পরে হাতাহাতি হয়।

পরদিন সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইকের চাকার কাদা গায়ে লাগাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা করে দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫