ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার চিন্তা করছে পরিবার

বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যৌথ অভিযান

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় সুমন ট্রেডার্স নামের একটি ডিলার প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জানা যায়, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। পাশ্ববর্তী একটি ইউনিয়নের এক খুচরা বিক্রেতার কাছে টিএসপি ১৮০০ টাকা ও এমওপি ১১৮০ টাকায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তা প্রমাণ পাওয়া যায়। অভিযানে ৩২ বস্তা সার জব্দ করা হয় এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়।

ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় ম্যাজিস্ট্রেটের লিখিত নির্দেশে কৃষি বিভাগকে বাদী করে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোদায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে যৌথ অভিযান

আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫