ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ইউএনও লাঞ্ছনার ঘটনায় জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, “এসএসসি পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। সে রেওয়াজ অনুসারেই আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।”

ফল তৈরির অগ্রগতি প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “শুরুতে কিছু প্রধান পরীক্ষক খাতা নিতে আগ্রহ দেখাননি। তবে চিঠি পাঠানোর পর অধিকাংশই খাতা সংগ্রহ করেছেন। বর্তমানে ওএমআর শিট জমা দেওয়া শুরু হয়েছে। ১৫ জুনের মধ্যে সব শিট চলে আসবে বলে আশা করা হচ্ছে।”

তিনি আরও জানান, বর্তমানে ওএমআর শিট স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ চলমান রয়েছে। এগুলো শেষ হলেই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এ বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও, ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি।

ফল প্রকাশে নির্ধারিত সময়সীমা বজায় রাখার বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “এসএসসি পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের একটি রেওয়াজ আছে। আমরা সেটি ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করছি।”

পরীক্ষার প্রথম দিনে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যেহেতু রেওয়াজ রয়েছে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। ফল যাতে নির্ধারিত সময়েই প্রকাশ করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

আপডেট সময় : ১০:৩২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫