ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর আসাদ

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর আসাদ। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়।

দেবীগঞ্জ উপজেলার ভেলাকোবা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান নূর আসাদ মো. আইনুল হকের একমাত্র ছেলে। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শ্রমিক ও কৃষিশ্রেণির প্রতিনিধি হিসেবে নিজ এলাকাসহ জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

মনোনয়ন পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আসাদ বলেন, দল তার প্রতি যে ভরসা রেখেছে, তা যেন দায়িত্ব ও সততার সঙ্গে তিনি পালন করতে পারেন, সেটিই হবে তার প্রথম প্রতিশ্রুতি। তিনি মনে করেন, নির্বাচনে শুধু অংশগ্রহণই নয়, বরং এটি একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় তিনি সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত।

তার ভাষায়,
“আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। বিশেষত এই অঞ্চলের দরিদ্র, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান কাজ। পঞ্চগড়ে তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বাড়ছে, আমি বিশ্বাস করি—মানুষ যোগ্যতাকেই জয়ী করবে।”

মনোনয়ন ঘোষণার পরপরই তিনি জানিয়ে দেন, খুব শিগগিরই নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রচারণা শুরু করবেন। গতানুগতিক ‘এলিট-নির্ভর’ রাজনীতি থেকে বেরিয়ে শ্রমিক-কৃষককেন্দ্রিক নতুন রাজনৈতিক বাস্তবতা গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন আসাদ।

তিনি বলেন,
“অধিকাংশ মানুষ শ্রমশক্তির ওপর নির্ভর করে বেঁচে আছে। তাই সংসদে শ্রমিক শ্রেণির কণ্ঠস্বর তুলে ধরাই আমার লক্ষ্য। আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, ইপিজেড ও সুগার মিল চালু, সব মিলিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক পঞ্চগড় গড়া আমার অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর আসাদ

আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫