ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ডিএসবি সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেবীগঞ্জে ইউএনও লাঞ্ছনার ঘটনায় জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত

দেবীগঞ্জে ডিএসবি সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ০১:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে আপোষ-মীমাংসার আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার পর মামলা দায়েরের অভিযোগ উঠেছে জেলা বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিএসবি সদস্যের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দেবীডুবা ইউনিয়নের ইউপি সদস্য উমাপদ রায়।
অভিযোগে বলা হয়, গত ১৯ মে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাপায় পাপড়ী রানী নামে ছয় বছরের এক শিশু নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন এবং অভিযুক্ত ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, তিনি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পরদিন মামলা না করার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে আড়াই লাখ টাকা দাবি করেন ওই ডিএসবি সদস্য। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে অভিযুক্ত পক্ষের কাছ থেকে প্রথম দফায় ৩৭ হাজার টাকা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। বাকি টাকা পরবর্তী কয়েক দিনের মধ্যে দেওয়ার কথা ছিল।
তবে অভিযোগকারীদের দাবি, টাকা নেওয়ার একদিন পরই ফরিদুল ইসলাম দেবীগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ইউপি সদস্য উমাপদ রায় বলেন, “মামলা করা হবে না—এই আশ্বাসেই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে মামলা হওয়ায় আমরা বিস্মিত ও হতাশ।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, “ওই ডিএসবি সদস্যের মোবাইল ফোন ও মানিব্যাগ হারানোর পাশাপাশি চিকিৎসা ব্যয়ের কথা বলে টাকা নেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম আপোষের মাধ্যমে বিষয়টি মিটে যাবে। কিন্তু পরে মামলা হওয়ায় সবাই বিব্রত।”
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম। তিনি বলেন, “আমি মামলা করায় আসামিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।”
এ বিষয়ে জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. মোক্তারুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে ডিএসবি সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০১:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬