ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা দেবীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার চিন্তা করছে পরিবার

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দলটি জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। ৪ আগস্ট, সোমবার গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনীসহ আনুষ্ঠানিক জবাব দিয়েছে। তার দাবি, সনদ বাস্তবায়নে দলটি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, এটি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ঘোষণাপত্রে ২৬ মার্চের বিষয়টি উপস্থাপন না করায় বিএনপি আপত্তি জানিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি চতুর্থ তপশিলের মাধ্যমে নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সালাহউদ্দিন আরও বলেন, কেউ কেউ অভিযোগ করছেন বিএনপি সনদে সহযোগিতা করছে না বা স্বাক্ষরে অনিশ্চয়তা রয়েছে। তবে বাস্তবে দলটি সর্বাত্মকভাবে যুক্ত রয়েছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত

আপডেট সময় : ০৯:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫