ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ইউএনও লাঞ্ছনার ঘটনায় জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন প্রস্তুত রয়েছে।

সিইসির ভাষ্যে, ভোটের সময় যত ঘনিয়ে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো দল বা গোষ্ঠীর পক্ষপাত করবে না; বরং ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। তাঁর মতে, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি একটি ঈমানি দায়িত্বও।

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে সতর্ক করে সিইসি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে, যা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাসির উদ্দিন নিশ্চিত করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে

আপডেট সময় : ০১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫