ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা: ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে পাল্টে গেল রাজনীতির সমীকরণ: বিএনপির প্রত্যাবর্তন তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা, কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে জামায়াত জোটে যুক্ত এনসিপি ও এলডিপি, ভোটের রাজনীতিতে নতুন মেরুকরণ উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের জুলাইযোদ্ধা পরিচয়ে পরিচিত তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার দেবীগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মা-বোনের আলাপ অনুষ্ঠিত দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বের ড্র প্রকাশ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা

উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের
দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো ধরনের উসকানির মুখেও সবাইকে ধৈর্য ও শান্ত থাকার পরিচয় দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারেক রহমানকে কথা বলতে দেখা যায়।
তারেক রহমানের বক্তব্যের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ এবং এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীও অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে সকাল ১০টা থেকেই নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চ থেকে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন। তারেক রহমানকে স্বাগত জানাতে আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উসকানির মুখেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫